আমিরাতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যাবসায়ীরা

আমিরাতে বিধিনিষেধ শিথিল করায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশি ব্যাবসায়ীরা। অনেকেই নতুন করে ব্যবসা শুরু করছেন। সম্প্রতি দুই বন্ধু মিলে একটি ইলেকট্রিক পণ্যের দোকান উদ্বোধনকালে তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে আবুধাবী জনতা ব্যাংক। প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দও এ উদ্যোগকে স্বাগত জানান।
করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন অচলাবস্থা থাকার পর আবার কর্মচঞ্চল হয়ে উঠতে শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। ক্ষতিগ্রস্ত বাংলাদেশি প্রবাসীদের অনেকেই, দেশে ফিরে আসার পরিবর্তে নতুন কাজ করে টিকে থাকার চেষ্টা করছেন।
গত শুক্রবার আবুধাবীর ইলেক্ট্রা রোডে দুই বন্ধু মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ জুয়েলের যৌথ উদ্যোগে “হোয়াইট ওয়েভ” নামে একটি ইলেকট্রিক পণ্যের দোকান উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত আবুধাবী জনতা ব্যাংকের ম্যানেজার প্রতিষ্ঠানটির পাশে থেকে সহায়তার আশ্বাস দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ লুৎফর রহমান,ব্যবসায়ী এসএম আলাউদ্দিন,সাংবাদিক এম আবদুল মান্নানসহ আরো অনেকে। তারা প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন।
এসময় প্রতিষ্ঠানটির দুই মালিক মোহাম্মদ রাসেল ও মোহাম্মাদ উল্লাহ জুয়েল সকলের কাছে প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে দোয়া চেয়েছেন।
ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।



