দেশবাংলা

ছয়দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

ঈদুল আযহা ও সাপ্তাহিক ছুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ থেকে টানা ছয়দিন, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে আগামী ৪ আগস্ট পর্যন্ত, বন্দর দিয়ে সবধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরও জানানো হয়েছে। আগামী ৫ আগস্ট থেকে আগের মতো আমদানি-রফতানির ব্যবসায়িক কার্যক্রম চলবে।

এদিকে, আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ জানান, সাধারন যাত্রীপারাপার বন্ধ থাকলেও, করোনার কারনে দু’দেশে আটকে পড়া যাত্রীদের আসা যাওয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button