অন্যান্যবাংলাদেশ

নতুন শনাক্ত ৮৮৬, মৃত্যু ২২

দেশে, একদিনে আরো ৮৮৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জন। এছাড়া, গত চব্বিশ ঘন্টায় করোনায় ২২ রোগি মারা গেছেন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ৩ হাজার ১৫৪।

এছাড়া নতুন সুস্থ হয়েছেন ৫৮৬ জন। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে, এসব তথ্য জানানো হয়।

এদিকে পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ের্ল্ডোমিটারসের তথ্যমতে রোববার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৭৫ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮০ লাখ ৩৪ হাজার ৬৫ জনের।

এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ১৩ লাখ ৩৯ হাজার ১৩৬ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button