দেশবাংলা

মাদারীপুরে সন্দেহভাজন ১৬ জন আটক

প্রচণ্ড দাবদাহের মধ্যে উত্তপ্ত মাদারীপুরের কালকিনি উপজেলার সোমবার সকাল থেকে দুপুর পযন্ত বাশগাড়িতে সাঁড়াশি অভিযান চালিয়ে আধা কেজি গান পাউডার সদৃশ্য পদার্থ, ৫ কেজি কাঁচের গুড়া, প্রায় ২০০ জর্দার কৌটা, দেশীয় অস্ত্রশস্ত্র, হকি স্টিক সহ সন্দেহভাজন ১৬ জনকে আটক করেছে পুলিশ।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর,কালকিনি,ডাসার সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানায় মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় প্রচণ্ড দাবদাহের মধ্যে উত্তপ্ত বাশগাড়িতে সাঁড়াশি অভিযান চালিয়ে আধা কেজি গান পাউডার সদৃশ্য পদার্থ, ৫ কেজি কাঁচের গুড়া, প্রায় ২০০ জর্দার কৌটা, দেশীয় অস্ত্রশস্ত্র, হকি স্টিক সহ সন্দেহভাজন ১৬ জনকে আটক করা হয়।

খাসের হাট, মুলাদী এবং গোসাইরহাট পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় এই অভিযান পরিচালনা করি। ভূতাত্ত্বিক ভাবে দুর্ভেদ্য এই অঞ্চলে আতঙ্ক সৃষ্টি করে মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে কিছু নরপশু। সাধারণ জনগণের মধ্যে বিভেদ তৈরি করে দুটি ভিন্ন বলয় সৃষ্টি করে।

ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ আর ফুলে-ফেঁপে ওঠে তাদের অবৈধ আস্তানা। তাদেরকে এই সুযোগ না দিয়ে চলুন সমন্বিতভাবে প্রতিরোধ করি। মাদারীপুর জেলা পুলিশ আপনার নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

সংশ্লিষ্ট খবর

Back to top button