অন্যান্যআন্তর্জাতিকজনদুর্ভোগ

বিশ্বে ২৪ ঘণ্টায় ৪ হাজারের বেশি মানুষের প্রাণহাণি

২৪ ঘণ্টায় আরো ৪ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন প্রায় দু’লাখ  শনাক্তসহ বিশ্বজুড়ে আক্রান্ত এখন ১ কোটি ৮৪ লাখের বেশি মানুষ। মোট প্রাণহানি ৬ লাখ ৯৭ হাজার। সুস্থ হয়েছেন প্রায় এক কোটি ১৭ লাখ মানুষ।

একদিনে সাড়ে ৫শ মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট প্রাণহানি ১ লাখ ৫৯ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ৪৮ লাখ ৬১ হাজার। পৌনে ৬শ’ মৃত্যু হয়েছে ব্রাজিলে, মোট প্রাণহানি প্রায় ৯৫ হাজার। আক্রান্ত সাড়ে ২৭ লাখের বেশি। সোমবার দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ভারত। নতুন ৮১০ জনসহ দেশটিতে মোট প্রাণহানি ৩৯ হাজার এবং ৫৪ হাজার নতুন শনাক্তে মোট আক্রান্ত সাড়ে ১৮ লাখের বেশি। এ পর্যন্ত ৪৮ হাজারের মতো প্রাণহানি হয়েছে মেক্সিকোতে। আক্রান্ত ৪ লাখ ৪০ হাজার। এদিকে, করোনার কার্যকরী সমাধান সহসাই আসছে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন সংস্থার প্রধান ট্রেডস আধানম গেব্রিয়াসুস।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button