অন্যান্যআইন-বিচারবাংলাদেশ

অনিশ্চিত হয়ে পড়েছে চীনা ভ্যাকসিন ট্রায়ালের চূড়ান্ত অনুমোদন

চীনের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনকে ফেজ থ্রি ট্রায়ালে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ, বিএমআরসি নীতিগত অনুমোদন দিলেও মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতায় ভ্যাকসিনটির ট্রায়াল অনিশ্চিত হয়ে পড়েছে। এজন্য সমন্বয়হীনতাকেই দায়ি করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে, পরীক্ষা-নিরীক্ষা করে সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান।

সমন্বয়হীনতার কারণে অনিশ্চিতয়তা পড়েছে চীনের সিনোভেক কোম্পানির করোনার টিকার পরীক্ষামূলক ট্রায়াল। আইসিডিডিআর,বি ভ্যাকসিনটি ট্রায়ালের অনুমোদনের জন্য আবেদন করলে নীতিগত অনুমোদন দেয় বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ-বিএমআরসি। কিন্তু মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতায় জটিল হয়ে পড়েছে চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া। আর গণ্যমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথা বলতে নারাজ ওই দুই প্রতিষ্ঠান।

নানা জটিলতায় অনুমোদন না মেলায়  ক্ষোভ প্রকাশ করা হয় বিভিন্ন মহল থেকেও। চীনা টিকা নিয়ে এমন জটিল পরিস্থিতি সৃষ্টি করা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

তবে, স্বাস্থ্য সচিব জানান, শুধু চীন নয়, করোনা ভ্যাকসিন নিয়ে কাজ করছে এমন দেশের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ সরকার।করোনাকালে স্পষ্ট হয়ে উঠেছে দেশের স্বাস্থ্য খাতের নানা অনিয়ম ও দুর্বলতা। প্রতিরোধ ও চিকিৎসার অব্যবস্থাপনায় আশার আলো দেখাচ্ছে প্রতিষেধক আবিষ্কারের খবর।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button