
দেশে,একদিনে আরো ২ হাজার ৮৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৫০২ জন। এছাড়া, গত চব্বিশ ঘন্টায় ২৭ করোনা রোগি মারা গেছেন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ৩ হাজার ৩৩৩ । নতুন সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬০ জন।
শুক্রবার(৭ আগস্ট)দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
গত ২৪ ঘণ্টায় ৮৪টি ল্যাবে ১২,৬৯৯ টি নমুনা সংগ্রহ ও পরীক্ষায় শনাক্ত হযেছে ২,৮৫১জন,বর্তমানে দেশে দুই লাখ ৫২ হাজার ৫০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিকে,বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত লাখ ১১ হাজার ৪৬৩ জনে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের এক কোটি ৯২ লাখ ৬৬ হাজার ৯৪৭ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এক কোটি ২৩ লাখ ৬৫ হাজার ৫২১ জন সুস্থ হয়ে উঠেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বাংলাটিভি/শহীদ



