
শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ হাজার ৭ কোটি ২১ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে ।
রবিবার(৯ আগস্ট) সিটি করপোরেশন মিলনায়তনে এ বাজেট ঘোষনা করেছেন সিটি মেয়র এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ।
এই বাজেটে ট্যাক্স, ফিস, ইজারা ও টোলসহ অন্যান্য রাজস্ব আয় ধরা হয়েছে ৭৫ কোটি টাকা।শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতকে বেশি গুরুত্ব দিয়ে ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধ ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এবারের বাজেটে নাগরিকদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ট্যাক্স কমানো হয়েছে বলে জানিয়েছেন,সিটি মেয়র ।
বাংলাটিভি/শহীদ



