খেলাধুলাফুটবল

সেমিফাইনালের টিকিট পেলো ম্যানচেস্টার ইউনাইটেড

উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালের টিকিট পেলো ম্যানচেস্টার ইউনাইটেড। কোয়ার্টার ফাইনালে ড্যানিশ ক্লাব এফসি কোপেনহেগেনকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছে তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ পালটা আক্রমণে ছিলো রোমাঞ্চকর এক যাত্রা। নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। ৯৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেজকে ফাউল করায় পেনাল্টি পায় ম্যান ইউ। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ব্রুনো।

সেই সঙ্গে রেড ডেভিলরা এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে। আরেক ম্যাচে, জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে উঠলো ইন্টার মিলান। ২১ মিনিটের মধ্যে জোড়া গোলে এগিয়ে যায় ইন্টার।

এর চার মিনিট পরে লেভারকুজেনের হয়ে গোল করে দলকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন কাই হার্ভটজ। কিন্ত বাকি সময় আর কোনো গোল না হলে, সেমিতে জায়গা করে নেয় মিলান।

সংশ্লিষ্ট খবর

Back to top button