বিশ্ববাংলা
ইতালিতে টেইলার্স ও গার্মেন্টস ব্যবসায় ক্ষতির মুখে বাংলাদেশিরা

ইতালিতে করোনা ভাইরাসের কারণে বাংলাদেশিদের টেইলার্স ও গার্মেন্টস ব্যাবসায় ব্যাপক ক্ষতি হয়েছে।
দেশটির ফ্যাশন ও টেক্সটাইল অ্যাসোসিয়েশন জানায়, করোনায় দেশটির বন্দরনগরী ন্যাপোলিতে গড়ে ওঠা বাংলাদেশি প্রবাসীদের মালিকানাধীন গার্মেন্টসগুলোর বিক্রী প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ কমে গেছে। এছাড়া আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকায় দেশটির পর্যটনখাতে ধ্বস নেমেছে বলে অর্থক্ষেত্রে মন্দা দেখা দিয়েছে।
২০০৩ সাল থেকে শুরু করে ন্যাপোলির বিভিন্ন এলাকায় প্রবাসী বাংলাদেশিরা প্রায় ১ হাজার গার্মেন্টস ফ্যাক্টরী গড়ে তোলেন। করোনায় দীর্ঘদিন ধরে উৎপাদন ও বন্টন বন্ধ থাকায়, গার্মেন্টস ব্যাবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
এমতাবস্থায় বাংলাদেশ সরকারের সহায়তা পেলে আবারও ঘুরে দাড়ানোর প্রত্যাশার কথা জানিয়েছেন প্রবাসী গার্মেন্টস ব্যাবসায়ীরা।



