আওয়ামী লীগরাজনীতি

বঙ্গবন্ধুহত্যা ছিলো সদ্যস্বাধীন বাংলাদেশ রাষ্ট্রহত্যার ষড়যন্ত্রের অংশ: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুহত্যা ছিলো সদ্যস্বাধীন বাংলাদেশ রাষ্ট্রকে হত্যার ষড়যন্ত্রের অংশ। মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, যে সকল দেশি-বিদেশি চক্র বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা ভেবেছিলো, বাংলাদেশ কখনো স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারবে না।

কিন্তু স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরের মাথায় যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি যুদ্ধবিধ্বস্ত দেশ তিন কোটি গৃহহারা মানুষকে পুণর্বাসন করে পোড়ামাটির ধ্বংসস্তুপ থেকে উঠে দাঁড়িয়ে,খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়।

দেশ যখন অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগুতে শুরু করলো, তখন সেই সদ্যস্বাধীন রাষ্ট্রকে হত্যার ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্মমভাবে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হয় বলেও জানান তথ্যমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button