বিশ্ববাংলা

বিধিনিষেধ শিথিল করেছে আমিরাত সরকার

আমিরাতে প্রবেশ এবং আমিরাত থেকে দেশে ফেরার ব্যাপারে আরোপিত বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

আবুধাবী দূতাবাস গত মঙ্গলবার তাদের ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছে, আমিরাতের বৈধ ভিসাধারী যেসব বাংলাদেশি বর্তমানে দেশটির বাইরে অবস্থান করছেন, তারা এখন থেকে কিছু শর্তসাপেক্ষে দেশটিতে প্রবেশ করতে পারবেন।

শর্তগুলো হলো, বৈধ ভিসা থাকতে হবে। আমিরাত সরকার অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে ইস্যুকৃট করোনা ঋণাত্বক সনদ থাকতে হবে এবং অবশ্যই আবুধাবী বিমানবন্দরে অবতরণ করতে হবে। অন্যান্য বিমানবন্দরের ক্ষেত্রে এই শিথিলতা কার্যকর নয়।

এছাড়া ভিজিট ভিসায় আমিরাতে অবস্থানকারী যেসব বাংলাদেশীর ভিসার মেয়াদ পয়লা মার্চের পর শেষ হয়েছে, তারা ভিসা নবায়ন, ভিসা পরিবর্তন, এবং বিনা জরিমানায় আমিরাত ত্যাগ করার জন্য আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময় পাবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button