
সপ্তাহের শুরুতে রাজধানীর কাঁচাবাজার গুলোতে কমেছে সব রকমের সবজির দাম। পর্যাপ্ত সরবরাহ থাকলেও করোনার প্রভাবে ক্রেতা কম থাকায় কিছুটা স্থির রয়েছে মাছের বাজার।
সপ্তাহ ঘুরতেই রাজধানীর বাজারগুলোতে কমেছে সবজির দাম। মানভেদে প্রতি কেজি সবজি বিক্রি হচ্ছে গত সপ্তাহের চেয়ে ১০ থেকে ২০ টাকা কমে। বেগুন ৬০-৭০ টাকা, বরবটি ৫০-৬০ টাকা কচুরমুখী ৪০-৫০ টাকা, পটল ও ঢেঁড়স ৩০-৪৪ টাকা কেজি দরে।
এদিকে, ক্রেতা কম এবং মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও কিছুটা স্থির রয়েছে দাম। এছাড়া কোরবানির ঈদের পর এখনো প্রায় ক্রেতা শুন্য গরু ও খাসির মাংসের দোকান।
আরমান কায়সার, বাংলা টিভি



