অন্যান্যজনদুর্ভোগবাংলাদেশ

দেশে করোনায় ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৫৯৫

দেশে  করোনায় আরো ৩৭ জনের মৃত্যু। এ  পর্যন্ত মোট প্রাণহানি ৩ হাজার ৬৯৪ জনের মৃত্যু হলো। নতুন শনাক্ত ২ হাজার ৫৯৫ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জন ।

সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো  জানানো হয়, ২৪ ঘণ্টায় এক হাজার ৬৪১ জনসহ এ পর্যন্ত সুস্থ এক লাখ ৬০ হাজার ৫৯১ জন । শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৫৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায়  ১২ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৭২ শতাংশ।

২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ২৮ জন পুরুষ জন এবং ৯ জন নারী। এখন পর্যন্ত ২ হাজার ৯১৮ জন পুরুষ এবং ৭৭৬ জন নারী মারা গেছেন। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ষাটোর্ধ্ব ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে  ঢাকা বিভাগে ২০, চট্টগ্রামে ৪, রাজশাহীতে ৩, খুলনায় ৬, বরিশালে এক এবং রংপুরে ৩ জন রয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে  আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৬৪০ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ১০১ জন। আইসোলেশন থেকে ২৪ ঘণ্টায় ৮৭৮ জন এবং এখন পর্যন্ত ৪২ হাজার ৬১১ জন ছাড় পেয়েছেন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৬২ হাজার ৭১২ জনকে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button