আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় ৪ হাজার প্রাণহানি

বিশ্বে করোনাভাইরাসে গেলো ২৪ ঘণ্টায় প্রাণহানি কিছুটা কমেছে। নতুন করে আরো ৪ হাজারসহ মোট প্রাণহানি ৭ লাখ ৭৭ হাজার। নতুন শনাক্ত প্রায় ২ লাখ মানুষ। আক্রান্ত দুই কোটি ২০ লাখের বেশি।

দৈনিক হিসাবে, সর্বোচ্চ মৃত্যু আর রোগী শনাক্ত হলো ভারতে। ৮৮০ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ছাড়ালো অর্ধলাখের ঘর। ২৪ ঘণ্টায় ৫৪ হাজারের বেশি রোগী শনাক্ত হয় দেশটিতে। সোমবার দ্বিতীয় সর্বোচ্চ ৭৭৫ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে।

তবে যুক্তরাষ্ট্রে কমেছে প্রাণহানি ও সংক্রমণ। একদিনে ৫৪১ জনের মৃত্যু দেখেছে দেশটি। আর নতুন করে শনাক্ত হয়েছে প্রায় ৪০ হাজার রোগী। মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৭ হাজার ২৩ জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৫ হাজার ৭৩৩ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ১ হাজার ৬০৪ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে দেশটি। এখন পর্যন্ত মারা গেছেন ৫১ হাজার ৯২৫ জন।

আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৯ লাখ ২৭ হাজার ৭৪৫ জন। আর মৃতের সংখ্যা ১৫ হাজার ৭৪০ জন।সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (২৯ লাখ ৭৩ হাজার ৫৮৭ জন), দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল (২৪ লাখ ৭৮ হাজার ৪৯৪ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ভারত (১৯ লাখ ৭৬ হাজার ২৪৮ জন)।

সংশ্লিষ্ট খবর

Back to top button