আওয়ামী লীগরাজনীতি

ভ্যাকসিন নিয়ে আলোচনা করতেই শ্রিংলা ঢাকায় এসেছেন: পররাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাস মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা এবং এর ভ্যাকসিন কীভাবে বাংলাদেশ দ্রুত  পেতে পারে সেসব বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ . কে. আব্দুল মোমেন।

বুধবার সকালে সিলেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, করোনা পরবর্তীতে ব্যবসা-বাণিজ্য শুরু হচ্ছে।

এ অবস্থায় কীভাবে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো যায় সে বিষয়েও আলোচনা হবে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক অনেক সমস্যা আছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় সেই সব সমস্যারও সমাধান হবে বলেও জানান, মন্ত্রী।

এ সময় জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button