অন্যান্যবাংলাদেশ

আরো ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৭৪৭

গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৪৭ জন। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৮৫ হাজার ৩শ’ ৯১ জন। আর মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭শ’ ৮১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯১৩ জন। এ নিয়ে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৭৩ জন। গেল ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ৭ জন নারী।

এছাড়া গেল ২৪ ঘন্টায় ১৪ হাজার ৬শ’ ৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ১৩ লাখ ৯৩ হাজার ৪৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘন্টায় শনাক্তের হার ১৮.৭২% এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০.৪৬%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮.১৪% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৩%। বিশ্বের বিভিন্ন দেশের সংক্রমণের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৬তম।

এদিকে, মঙ্গলবার পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৭১ হাজার ৬৩৫ জনের। আর বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৩৫৭ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button