
রেলওয়েতে ভ্রমণকারী যাত্রীসাধারণের ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের শর্ত বাতিল করা হয়েছে। পাশাপাশি এক আইডি কার্ডে পরিবারের সর্বোচ্চ চারজন সদস্যের টিকিট ক্রয় ও ট্রেন ভ্রমণ করা যাবে।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গেলো ১৩ আগস্ট বাংলাদেশ রেলওয়ের গণবিজ্ঞপ্তিতে রেলওয়েতে ভ্রমণকারী যাত্রীসাধারণের ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্রসহ ভ্রমণের কথা উল্লেখ করা হয়েছিলো।
এতে করে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। এ অবস্থায় বর্তমানে যাত্রীসাধারণের যাতায়াতের সুবিধার্থে, বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করার বিষয়টি শিথিল করা হয়েছে।



