আন্তর্জাতিকএশিয়াযুক্তরাষ্ট্র

করোনা: একদিনে বিশ্বজুড়ে ৬ হাজারের বেশি মৃত্যু

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আবারো সাড়ে ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু দেখলো বিশ্ব। ২ লাখ ৭১ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে একদিনে। কোভিড নাইনটিনে মোট প্রাণহানি ৭ লাখ ৯০ হাজারের উপরে। এ পর্যন্ত মোট আক্রান্ত ২ কোটি ২৫ লাখ ৬৯ হাজারের বেশি জন। সুস্থ হয়েছেন দেড় কোটি বেশি মানুষের।

আবারো দিনের সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ১২শ’ ৬৩ জনের মৃত্যুতে দেশটির মোট প্রাণহানি ১ লাখ ৭৬ হাজার ছাড়িয়েছে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৪২ হাজার ৭শ’র বেশি। ব্রাজিলে একদিনে ভাইরাসে প্রাণ গেছে ১১শ’ ৭০ জনের। প্রাণহানির তালিকায় এরপরই ভারত।

৯৮০ জনের মৃত্যুর পর দেশটির মোট প্রাণহানি ৫৪ হাজার। দৈনিক সংক্রমণের শীর্ষে দেশটি। ২৪ ঘণ্টায় দেশটিতে ৬৯ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। মেক্সিকোয় ভাইরাসের শিকার হয়ে মৃত্যু হয়েছে ৭৫১ জনের।

এদিকে, নিরাপত্তার বিভিন্ন মাত্রায় ইতোমধ্যেই অক্সফোর্ডের ভ্যাকসিন সক্ষমতা প্রমাণ পাওয়ায় আশার আলো দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংশ্লিষ্ট খবর

Back to top button