অপরাধবাংলাদেশ

ক্রসফায়ারের হুমকি দিয়ে জজ মিয়াকে বানানো হয় আসামি

২১শে আগস্টের বর্বোরচিত হামলা জাতির আরো একটি কলঙ্কময় অধ্যায়। শুধু তাই নয়, এই হামলার মোটিভ বদলাতেও চেষ্টার কোন ত্রুটিই রাখেনি তাৎকালীন সরকার। মুল অপরাধীদের আড়াল করতে সবকিছুই করেছিল প্রশাসন। সাজানো হয় জজ মিয়া নাটক।

ক্রসফায়ারের হুমকি দিয়ে নিরিহ জজ মিয়াকে বানানো হয় আসামি। বাংলা টিভির কাছে তাৎকালীণ প্রশাসন আর সরকারের চক্রান্তের কথা তুলে ধরেছেন সেই জজ মিয়া।

মোহাম্মদ জালাল ওরফে জজ মিয়া। নোয়াখালীর সেনবাগে তার জন্ম, আর লেখাপড়া পঞ্চম শ্রেণী পর্যন্ত। গ্রাম থেকে তুলে আনা সহজ সরল এই ছেলেটিকে, বানানো হয় ২১ আগস্ট গ্রেনেড হামলার মুল আসামি সাজায় তৎকালীন সরকার।

ক্রসফায়ারের ভয় দেখিয়ে জজ মিয়ার কাছ থেকে স্বীকারক্তিমুলক জবানবন্দী রেকর্ড করে তাৎকালীন প্রশাসন। তাৎকালীন সরকারের পতনের প্রায় ৫ বছর পর ২০০৯ সালে নির্মম জেল জীবন থেকে অব্যাহতি পান জালাল মিয়া ওরফে জজ মিয়া।  

স্বাভাবিক জীবনে ফিরে এলেও এখনো আতঙ্ক তাড়া করে বেড়ায় জজ মিয়াকে। একমাত্র মেয়ের সুনিশ্চিত একটি ভবিষ্যতের জন্য সরকারের কাছে তার বিনীত নিবেদন।

শাহরিয়ার রাজ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button