বিশ্ববাংলা
পর্তুগালে করোনায় বাংলাদেশি শিশুর মৃত্যু

পর্তুগালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশি বংশোদ্ভূত শিশুর মৃত্যু হয়েছে। ঐ শিশুটির নাম আয়েশা আহমেদ। আয়েশার বয়স ৪ মাস ২১ দিন।
জানা যায়, চলতি মাসে অসুস্থ অবস্থায় তার পরিবার তাকে লিসবনের এস্তেফানিয়া হাপাতালে ভর্তি করেন। হাসপাতালে তার কোভিড ১৯ পরীক্ষা করানো হলে করোনা পজিটিভ ধরা পরে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত মঙ্গলবার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সে পর্তুগালের প্রবাসী ব্যাবসায়ী ফখরুল আহমেদ লিটনের মেয়ে। তার দেশের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দিতে। শিশু আয়েশার মৃত্যুতে তার পরিবার সহ বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করা হয়েছে।



