করোনায় মৃতের সংখ্যা ৮ লাখ ছাড়ালো

সারাবিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৮ লাখ ছাড়ালো। আক্রান্ত ২৩ লাখের বেশি। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন প্রায় ১৬ লাখ মানুষ।
বরাবরে মত আক্রান্ত আর মৃতের সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে যথারীতি যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা প্রায় ১ লাখ ৮০ হাজার। আর আক্রান্ত ছাড়িয়েছে ৫৭ লাখ ৯৬ হাজারের মত।
যুক্তরাষ্ট্রের পর আক্রান্ত আর মৃতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা প্রায় ১ লাখ ১৪ হাজারের মত। আর আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৩৬ হাজারের মত।
করোনাভাইরাসের দৈনিক সংক্রমণে ফের রেকর্ড গড়ল ভারত। একই সঙ্গে টানা ১৮ দিন বিশ্বে দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে করোনার নতুন ‘হটস্পট’ দক্ষিণ এশিয়ার দেশটি।ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের শনিবার সকালের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬৯ হাজার ৮৭৮ জন রোগী শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৯ লাখ ৭৫ হাজার ৭০১ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ৯৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা ৫৫ হাজার ৭৯৪ জনে দাঁড়িয়েছে।১৮ দিন ধরে ভারত দৈনিক সংক্রমণে বিশ্বে প্রথম স্থানে রয়েছে যদিও মোট আক্রান্তে দেশটির অবস্থান তৃতীয়।
প্রায় ৬০ হাজার মৃত্যু নিয়ে তালিকায় চতু্র্থ স্থানে আছে মেক্সিকো।
বাংলাটিভি/রাজ



