দেশবাংলা

মেহেরপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

মেহেরপুরের গাংনীতে পালান বিশ্বাস (৭০) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। রোববার সকালে উপজেলার চরগোয়ালগ্রাম মাঠপাড়ায় সামাজিক কবরস্থানের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা গোরস্থানের পাশে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত পালান বিশ্বাস উপজেলার চর গোয়াল গ্রাম মালিথা পাড়ার মৃত আকুল বিশ্বাসের ছেলে। তবে এটা হত্যা না আত্মহত্যা এ নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে কবরস্থান মাঠে একটা লাশ ঝুলতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে বৃদ্ধের লাশ উদ্বার করে।

গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, বিষয়টি স্থানীয়দের মুখে শুনে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যা না আত্যহত্যা ময়না তদন্ত শেষে পরিস্কার হওয়া যাবে।

আকতারুজ্জামান, মেহেরপুর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button