বিশ্বে করোনার প্রকোপ কমে এসেছে: ডব্লিউএইচও

করোনাভাইরাস মহামারীর বিস্তার এখনও থাকলেও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলো ছাড়া বাদ বাকি বিশ্বে প্রকোপ কমে এসেছে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সোমবার রাতে ডব্লিউএইচও কোভিড-১৯ মহামারী নিয়ে তাদের সর্বশেষ তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, এখনও আমেরিকা মহাদেশেই ভাইরাস সবচেয়ে বেশি থাবা বিস্তার করছে। বিশ্বে নতুন আক্রান্তদের অর্ধেকই ওই অঞ্চলের বাসিন্দা।
এছাড়া, গত সপ্তাহে মারা যাওয়া ৩৯ হাজার ২৪০ জনের মধ্যে ৬২ শতাংশ আমেরিকা অঞ্চলের। আমেরিকা অঞ্চলের পর দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে মহামারী সবচেয়ে বেশি মারাত্মক রূপ নিয়েছে। সেখানে এখনও ভারতে সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি।
প্রতিবেশী নেপালেও দ্রুত ভাইরাস ছাড়াচ্ছে। ডব্লিউএইচও জানায়, ভূমধ্যসাগরীয় অঞ্চলে গত ছয় সপ্তাহে আক্রান্তের হার ৪ শতাংশ বাড়লেও মৃত্যুহার লক্ষণীয়ভাবে হ্রাস পেয়েছে।



