বিশ্ববাংলা

কুয়েতে আকামা স্বয়ংক্রিয় নবায়নের মেয়াদ বাড়লো

কুয়েতে আকামা স্বয়ংক্রিয়ভাবে নবায়নের মেয়াদ বাড়লো আরো ৩ মাস। পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হবে উক্ত ৩ মাসের স্বয়ংক্রিয় নবায়ন।

মানবিক বিবেচনায় এবং রেসিডেন্সি বিভাগে অধিক লোকের সমাগম এড়াতে, কুয়েতে আকামা ও ভিজিট ভিসা আরো ৩ মাসের জন্য স্বয়ংক্রিয় নবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ৩ মাসের স্বয়ংক্রিয় নবায়ন। স্থানীয় ইংরেজী দৈনিক আরব টাইমস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণার বরাত দিয়ে এ খবর জানায়।

উল্লেখ্য, কুয়েত সরকার করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ নিয়ে ৩ বার স্বয়ংক্রিয়ভাবে আকামা নবায়নের সিদ্ধান্ত নেয়। গত স্বয়ংক্রিয় নবায়নের মেয়াদ শেষ হতে যাচ্ছে আসছে ৩১ আগস্ট।

আ হ জুবেদ, কুয়েত প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button