
২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৪৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আরও ৪৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৪ হাজার ৫৮৩ করোনা রোগী। আর মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ১২৭ জনে।
বৃহস্পতিবার করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৭৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৪৫৮ জন।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ২৯ হাজার ৬৬৬ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৩ লাখ ৩২ হাজার ২৭৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৬৮ লাখ ৭৩ হাজার ৩০৫ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৮৩ হাজার ৬৫৩ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এখানে ৬০ লাখ ৩৬৫ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।



