
রাজধানীর নাখালপাড়া এলাকার একটি বাসায় স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দম্পতি হলেন আজমত আলী ও ফারজানা।
শুক্রবার সকালে তাদের সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মাহমুদ খান জানান, বাড়িটিতে একটি এনজিওর অফিস রয়েছে।
তিনি আরো জানান, বাড়িতে একজন পুরুষ ও একজন নারীর লাশ পাওয়া গেছে, তাঁরা স্বামী-স্ত্রী। আজমত আলীর লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। ফারজানার মৃতদেহ মেঝেতে। তার মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে বলে পুলিশ জানিয়েছে। বিস্তারিত খতিয়ে দেখছে পুলিশ।



