অন্যান্যবাংলাদেশ

আরও ৪২ জনের মৃত্যু, শনাক্ত ১,৮৯৭

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৪৮ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৯৭ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ১০ হাজার ৮২২ করোনা রোগী।

রোববার করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৪৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১ হাজার ৯০৭ জন।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৪৬ হাজার ৭৭৭ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫১ লাখ ৬৬ হাজার ৪২৬ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৭৭ লাখ ৭ হাজার ৮৯০ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৮৮ হাজার ৮৫৫ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৬১ লাখ ৩৯ হাজার ৭৮ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button