অন্যান্যবাংলাদেশ

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে নন্দদুলাল

সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে এবার আদালতে আনা হয়েছে পুলিশের এএসআই ও মামলার তিন নম্বর আসামি নন্দ দুলাল রক্ষিতকে।

সোমবার সকাল ১০টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে হাজির করা হয়।এর আগে রবিবার (৩০ আগস্ট) জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি পুলিশ পরিদর্শক লিয়াকত আলী।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মামলার তদন্ত কর্মকর্তা খাইরুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার তৃতীয় দফায় ওসি (বরখাস্ত) প্রদীপ কুমার দাশ, পুলিশ পরিদর্শক লিয়াকত আলী, এএসআই নন্দ দুলাল রক্ষিতের তৃতীয়বারের মতো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

সংশ্লিষ্ট খবর

Back to top button