অন্যান্যবাংলাদেশ

আরও ৩৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,১৭৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৮১ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১৭৪ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ১২ হাজার ৯৯৬ জন।

সোমবার করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৮০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৪ হাজার ৮৮৭ জন।

এদিকে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৫০ হাজার।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার দুুপুর ১২টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৫০ হাজার ৬৩১ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ৯৬৯ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৭৭ লাখ ৯ হাজার ৭৩১ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button