দেশবাংলা

সিনহার মৃত্যুতে পুলিশের মামলায় তিন সাক্ষী ফের রিমান্ডে

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে তৃতীয়বারের মত আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন  আদালত।

মঙ্গলবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তামান্না ফারাহর আদালতে হাজির করে চারদিনের রিমান্ডের আবেদন করে র‌্যাব। শুনানী শেষে আদালত প্রত্যেককে তিন দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দেন।

এরা হলেন, টেকনাফের বাহারছড়ার নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আইয়াস। এর আগে গত ২০ আগস্ট প্রথম দফায় ৭দিন ও ২৫ আগস্ট দ্বিতীয় দফায় ৪দিনের রিমান্ড মন্জুর করেন আদালত।

সিনহা হত্যা ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে র‌্যাবের একটি দল টেকনাফের মারিশবুনিয়া এলাকা থেকে গত ৯ আগস্ট পুলিশের দায়ের মামলায় এ সাক্ষীদের গ্রেপ্তার করে। এদিকে, সিনহা হত্যার ঘটনায় ওসি প্রদীপের একদিনের রিমান্ড শেষ হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button