খেলাধুলাফুটবল

‘ক্লাব-খেলোয়াড়, দুই পক্ষকেই সমঝোতায় আসতে হবে’

২০১৯-২০ মৌসুমে ফুটবলারদের সাথে করা চুক্তির ওপর শতকরা ২০ টাকা হারে বাড়িয়ে নতুন চুক্তি করে, পেশাদার লিগ কমিটির কাছে ২০২০-২১ নতুন মৌসুম শুরু করার প্রস্তাব করেছে দেশের ক্লাবগুলো। তাতে ফুটবলারদের তেমন কোনো সুবিধা দেখছেন না জাতীয় দলের সাবেক ফুটবলাররা।

আর বর্তমান খেলোয়াড়দের মতে, এই টাকায় তাদের অনেকেরই পরিবার টিকে থাকা বেশ কঠিন হয়ে দাঁড়াবে।

মঙ্গলবার বাফুফের পেশাদার লিগ কমিটির সভায় দেশের ক্লাবগুলো প্রস্তাব করে, করোনায় পরিত্যক্ত হওয়া গত ২০১৯-২০ মৌসুমে ফুটবলারদের সাথে করা চুক্তি অর্থের উপর, নতুন করে শতকার ২০ টাকা হারে নতুন চুক্তি করবে ক্লাবগুলো।

কিন্তু খেলোয়াড়দের দাবি ছিল, গেলো মৌসুমের টাকার উপর নতুন করে অর্ধেক বাড়ানোর। ক্লাবগুলো বলছে, তাদের টিকে থাকতে হলে এ ছাড়া কোনো উপায় নেই।

এদিকে, নতুন চুক্তিতে আরও অর্ধেক না বাড়ালে তা হবে খুবই অপ্রত্যাশিত হবে, এমনটাই বলছেন বর্তমান খেলোয়াড়রা। দেশের ক্রান্তিকালে ক্লাব-খেলোয়াড়, দুই পক্ষকেই সমঝোতায় আসতে হবে। তবে ফুটবলের জন্য, ক্লাবগুলোর ছাড় দেয়ার মানসিকতা থাকা উচিত বলে মনে করেন সাবেক এই ফুটবলার।

পেশাদার লিগ আগামী ডিসেম্বরের মধ্যেই শুরু হবে। ফুটবলাররা সেই অপেক্ষায়। ক্লাবগুলোও চায় আরেকটু সময় নিতে। প্রশ্ন এখন দুই মেরুর মাঝাখানে বাফুফে-কি সত্যিই পারবে, এ জটিলতা দূর করতে!

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button