দেশবাংলা

নারী থেকে পুরুষে রুপান্তর; প্রেম করে বিয়ে

নাটোরের বড়াইগ্রামে নারী থেকে পুরুষে রুপান্তিরিত হয়ে ভালবাসার মেয়েটিকে বিয়ে করলেন তিনি। নারী থেকে পুরুষে রুপান্তরে যে নারীটি তাকে সঙ্গ দিয়েছেন, সহায়তা করেছেন, জীবনের শেষ দিন পর্যন্ত সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তাকেই জীবন সঙ্গী হিসেবে বেছে নিলেন তিনি।

ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল বাজার এলাকায়। এলাকাবাসী জানান, বড়াইগ্রামের লক্ষীকোল বাজারের পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক সাজেদুর রহমানের সংসারে ৩৫ বছর আগে জন্ম নেন শাহরিয়ার সুলতানা।

শাহরিয়ার সুলতানা কলেজে পড়া অবস্থায় তার শারীরিক কিছু পরিবর্তন দেখা দেয়। এ পরিস্থিতিতে বিএ পাস করে বাড়িতেই থাকতেন শাহরিয়ার সুলতানা। এরমধ্যে তার শরীরের গঠন অনেকটা পুরুষের মত হয়ে যায়।

শাহরিয়ার সুলতানা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ২ বছর আগে বগুড়া সদর উপজেলার শিববাটি এলাকার মাহবুবা আক্তারের সাথে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে সে মাহবুবাকে তার সমস্যার কথা গুলো জানান। এসময় মাহবুবা চিকিৎসার পরামর্শ দেয়ার পাশাপাশি সারা জীবন পাশে থাকার আশ্বাস দেয় সে।

পাশপাশি চিকিৎসার জন্য অর্থনৈতিকভাবে সহযোগিতা করে সে।প্রায় বছর খানেক আগে ভারতে নিউ দিল্লি­র একটি হাসপাতালে স্তন অপারেশন এবং জেন্ডার ডিসফোরিয়া অপারেশন করেন তিনি। এরপর আস্তে আস্তে সম্পূর্ণ পুরুষে রূপান্তরিত হন।

শাহরিয়ার সুলতানা বলেন, তার বর্তমান নাম রেখেছেন শাহরিয়ার জাইন। সম্পূর্ণ পুরুষ হওয়ার পর তাদের মধ্যে সম্পর্ক আরও শক্ত হয়। আমরা ২ জনই আমাদের বিয়ের বিষয়ে উভয় পরিবারকে জানাই। ২টি পরিবারের সম্মতিতে গত ৩০ আগস্ট তাদের বিয়ে হয়েছে।

মাহবুবা আক্তার বলেন, শাহরিয়ার জাইনকে অনেক ভালো মানুষ মনে হয়েছে। তাই তাকে বিয়ে করেছেন। বিয়ের পরে তারা সুখে শান্তিতেই আছি।

মেহেদী বাবু,  নাটোর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button