আন্তর্জাতিকএশিয়া

করোনার টিকা জনগণের জন্য উন্মুক্ত করল রাশিয়া

করোনাভাইরাসের টিকার প্রথম ব্যাচের ডোজ নাগরিকদের জন্য উন্মুক্ত করে রাশিয়া। গামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ও রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তৈরি স্পুটনিক-৫ নামের টিকাটি অচিরেই আঞ্চলিক পর্যায়ে সরবরাহ শুরু হচ্ছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা আইএএনএসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, করোনা প্রতিরোধে গাম-কোভিড-ভ্যাক বা স্পুটনিক-৫ নামের প্রথম ব্যাচের টিকাটি প্রয়োজনীয় সব গুণগত পরীক্ষা অনুমোদন করা হয়েছে।

দেশে রোজদ্রাভনাদজোর পরীক্ষাগারে পরীক্ষা করে এই টিকা জনগণের মধ্যে প্রচারের জন্য উন্মুক্ত করা হচ্ছে। গত ১১ আগস্ট রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের প্রথম এ টিকা অনুমোদন দেয়। বিশ্বে প্রথম করোনার টিকা অনুমোদনের ঘটনা ছিল এটি।

এদিকে, বিশ্বে করোনায় এ পর্যন্ত সংক্রমণের সংখ্যা  বেড়ে হয়েছে প্রায় পৌনে ৩ কোটি। মোট রোগি মৃত্যুর সংখ্যা ৯ লাখ ছুঁতে চলেছে। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৯৫ লাখেরও বেশি মানুষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button