অন্যান্যবাংলাদেশ

চ্যালেঞ্জের মুখে ইংলিশ মিডিয়াম স্কুল

করোনার দুর্যোগকালীন সময়ে চ্যালেঞ্জের মুখে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো। শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিত বেতন আদায় করতে না পারায়, আর্থিক সংকটের কথা বলছে এসব প্রতিষ্ঠানের মালিকপক্ষ। তাদের দাবি ইংলিশ মিডিয়াম স্কুল খুলে দেয়ার। তবে অভিভাবক ফোরাম মনে করে, এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে, তা সুফল বয়ে আনবে না।

করোনা মহামারীর কারণে, সরকারি সিদ্ধান্তে চলতি বছরের মার্চ থেকে বন্ধ হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। সাধারণ বিদ্যালয়গুলোর মতো ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও, অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর নির্দেশনা দেয়া হয়।

শিক্ষার্থীদের নিয়মিত অনলাইনে ক্লাস নিয়ে যাচ্ছে বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল। অনলাইন ক্লাস পরিচালনায় নানা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে, আগামী মাস থেকেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ারও দাবি জানিয়েছে মালিকপক্ষ।

এক ইংলিশ মিডিয়াম স্কুলের কর্ণধার জানালেন, করোনা সংকটে মাসিক বেতনের জন্য শিক্ষার্থী-অভিভাবকদেরও কোনরকম চাপ দেয়া যাচ্ছে না। এ অবস্থায়, প্রতিষ্ঠান চালানো কষ্টকর হয়ে যাচ্ছে।

এদিকে, দুর্যোগকালীন মুহূর্তে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে মানবিক ও সহনশীল আচরণ করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল পেরেন্টস ফোরাম। বর্তমান পরিস্থিতিতে স্কুল খোলা রাখার দাবিকে অমুলক বলছেন তারা।

অন্যদিকে, সংকটকালে প্রতিযোগী না হয়ে সহযোগী হবার পরামর্শ অভিভাবক ফোরামের।

আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button