অন্যান্যবাংলাদেশ

আবারো অস্থির পেঁয়াজের বাজার

আবারো অস্থির হয়ে উঠছে পেঁয়াজের বাজার। এক সপ্তাহের ব্যবধানে সবধরনের পেঁয়াজ কেজিতে বেড়েছে ২০ থেকে ১৫ টাকা পর্যন্ত। এই সময় দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতাসহ খুচরা বিক্রেতারাও। এদিকে, কাঁচাসবজির দাম কমেছে অনেকটাই। এছাড়া ইলিশের সরবরাহে ফলে নিম্নমুখী অন্যান্য মাছের দাম।

গত বছর অক্টোবরে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দিলে, এর ঝাঁজ ঠেকে  তিনশো টাকায়। সরকারের নানা পদক্ষেপ আর নতুন পেঁয়াজ বাজারের ওঠার পর সেই সংকট কাটিয়ে দাম ফিরেছিলো স্বস্তিতে। তবে গত কয়েক সপ্তাহে আবারো বাড়তির দিকে পেঁয়াজের দাম।

প্রতিকেজি পেয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে। হঠাৎ করেই দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতাসহ খুচরা বিক্রেতারাও।

অন্যদিকে, বন্যা পরিস্থিতির ক্ষতি কাটিয়ে অনেকটা স্বাভাবিক হচ্ছে সবজির দাম। ভরা মৌসুমে বাজারের রুপালী ইলিশ ব্যাপক সরবরাহ। তাই অন্যান্য মাছের দাম অনেকটাই কম।

এছাড়া, চাল ডাল ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপন্যের দাম রয়েছে আগের মতোই।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button