অন্যান্যবাংলাদেশ

২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ১৭৯২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন চার হাজার ৬৬৮ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৭৯২ জন। দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা তিন লাখ ৩৪ হাজার ৭৬২ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৪৭৪ জন, এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৩৬ হাজার ২৪ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা বিজ্ঞপ্তিতে আরো জানান, দেশে বর্তমানে ৯৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছেন ১৪ হাজার ৯৬১টি, আর পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭৪৭টি। দেশে এখন পর্যন্ত মোট করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ লাখ চার হাজার ৭৫৮টি।

২৪ ঘণ্টায মারা যাওয়া ৩৪ জনের মধ্যে পুরুষ ২৫ জন, আর নারী ৯ জন। এ পর্যন্ত পুরুষ মারা গেছেন তিন হাজার ৬৩৮ জন, আর নারী মারা গেছেন এক হাজার ৩০ জন; শতকরা হিসেবে পুরুষ ৭৭ দশমিক ৯৩ শতাংশ, আর নারী ২২ দশমিক শূন্য সাত শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৪ জনই হাসপাতালে মারা গেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button