ঠাকুরগাঁওয়ে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে বৃষ্টি আক্তার (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানি আরাজি ঝাঁড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। বৃষ্টি আক্তার রায়পুর ইউনিয়নের ভাউলারহাট এলাকার বাসিন্দা খোরশেদ আলমের মেয়ে।
জানা যায়, শনিবার সকালে নিজ শয়ন কক্ষে তার নানী কিশোরীর ঝুলন্ত লাশ দেখে চিৎকার শুরু করলে এলাকাবাসী এসে ঝুলন্ত দেহ নামায় ও সাথে সাথে চিকিৎসার জন্য আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
বৃষ্টি আক্তার এর বাবা মা সহ সবাই ঢাকায় থাকে সে তার নানার বাড়িতে থাকতো। তার মৃত্যুর বিষয়ে স্থানীয় লোকজনের কাছে জানতে চাইলে তারা বলেন, সে মোলানী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেনীতে পড়ুয়া একটি ভাল ছাত্রী কারো সাথে খারাপ কোন ব্যবহার বা কোন কলহ ছিল না । তবে তার মাথায় একটু সমস্যা ছিল।
এ বিষয়ে মোলানী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ৭ নং চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব ঋষিকেশ রায় লিটন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, সে অনেকদিন ধরে মাথার সমস্যা ভুগতে ছিলো হয়তো সে কারণেই সে আত্মহত্যা করে।
৭ নং চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সত্যতা আমি শুনেছি। পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেবে।
মামুনুর রশিদ, ঠাকুরগাঁও প্রতিনিধি



