বিশ্ববাংলা

করোনা: সৌদিতে আরও এক বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোহাম্মদ গোরফান নামে আরো এক বাংলাদেশি মারা গেছেন। গত শুক্রবার দেশটির মদীনা শহরে অবস্থিত প্রিন্স আবদুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, মারা যান তিনি।

তার দেশের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাও সদরে। তার ছেলে আবদুল হালিম জানায়, তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে ব্যাবসা করে আসছিলেন। কিছুদিন আগে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়লে তাকে চিকিৎসার জন্য  হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হয়ে, তিনি ক্রমাগত অসুস্থ হয়ে পড়ছিলেন। এমতাবস্থায় গত শুক্রবার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর মৃত্যুর খবরে স্বজন ও প্রবাসীদের মাঝে  শোকের ছায়া নেমে আসে। আইনী কার্যক্রম শেষে তার লাশটি সৌদি আরবেই দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button