আওয়ামী লীগরাজনীতি
চারদিনের সফরে তুরস্কে পররাষ্ট্রমন্ত্রী

চারদিনের সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আগামী ১৫ সেপ্টেম্বর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চালুসুগ্লুর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি।
এছাড়া তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। এতে ভার্চুয়ালী যুক্ত হয়ে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধন এবং দ্বিপক্ষীয় বৈঠকের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গেও দেখা করবেন ড. মোমেন। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি দল এবং ইসলামিক কোঅপারেশন ইয়ুথ ফোরাম এর সভাপতির সাথেও তার বৈঠক করার কথা রয়েছে।



