দেশবাংলা
শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল ব্যাহত

পদ্মায় নাব্যতা সংকট ও তীব্র স্রোতের কারণে আবারো ব্যাহত হচ্ছে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল।
এক সপ্তাহ বন্ধ থাকার পর শুক্রবার এই রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হলেও শনিবার পদ্মার ভাঙনে শিমুলিয়া ঘাটের ২শ’ মিটার অংশ নদীগর্ভে চলে যায়। বর্তমানে শিমুলিয়া পাড়ের রো রো ফেরি ঘাটটিও ভাঙনের হুমকিতে রয়েছে।
দুর্ঘটনা এড়াতে এই রুটে সীমিত আকারে চলছে ফেরি। ১৬টি ফেরির মধ্যে মাত্র ৫টি ফেরি দিয়ে পারাপার চলছে। ফলে নদীর দুই পাড়ে পারপারের অপেক্ষায় রয়েছে ৩ শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসি’র উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, নাব্য সংকটের কারনে সকাল থেকে ফেরী চলাচল বন্ধ থাকে। পরে পুনরায় সকাল ১০টার দিকে কে টাইপ ফেরী দিয়ে যানবাহন চলাচল শুরু হয়।



