বিশ্ববাংলা
গ্রীসের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাথে কমিউনিটি নেতৃবৃন্দের সাক্ষাৎ

গ্রীসের নবনিযুক্ত রাষ্ট্রদূত আসুদ আহমেদ দেশটির সামাজিক, রাজনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এথেন্স দূতাবাসের অডিটোরিয়াম হলে গত মঙ্গলবার গ্রীস আওয়ামীলীগের সভাপতি মান্নান মাতুব্বরের নেতৃত্বে এবং বুধবার বাংলাদেশ কমিউনিটির সভাপতি হাজী আবদুল কুদ্দুসের নেতৃত্বে আওয়ামীলীগ নেতাকর্মীরা উপস্থিত হয়ে রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় কমিউনিটি নেতৃবৃন্দের পক্ষ থেকে বাংলাদেশে আটকে পড়া গ্রীস প্রবাসীদেরকে ফিরিয়ে নেওয়ার আবেদন জানালে দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ খালিদ আশ্বস্ত করে বলেন, শীগগিরই তাদেরকে গ্রীসে ফিরিয়ে নেয়া হবে। এ ব্যাপারে গ্রীস কর্তৃপক্ষের সাথে দূতাবাসের কূটনৈতিক আলোচনা অব্যাহত আছে।



