বিশ্ববাংলা

উচ্চশিক্ষার জন্য সুইজারল্যান্ড পাড়ি জমাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা

সুইজারল্যান্ডে উচ্চশিক্ষার পর্যাপ্ত সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো সরকারি হওয়ায় ছাত্রদের টিউশন ফি অনেক কম। এছাড়া পিএইচডি গবেষণার জন্যও পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে। ফলে প্রতিবছরই উচ্চশিক্ষার জন্য অনেক বাংলাদেশি দেশটিতে পাড়ি জমান।

দেশটির শিক্ষা আন্তর্জাতিক মানের হওয়ায় এবং তুলনামূলক কম খরচে লেখাপড়া করা যায় বলে অনেক বাংলাদেশিই এখন, উচ্চশিক্ষার জন্য সুইজারল্যান্ডকে বেছে নিচ্ছেন।

দেশটিতে উচ্চশিক্ষার পর্যাপ্ত সুযোগ রয়েছে। বিশেষ করে পিএইচডি করার জন্য গেলে, সুযোগ সুবিধা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশী। দেশটিতে ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। সরকারি টাকায় চলে বলে ছাত্রদেরকে খুব বেশী পরিমাণে টিউশন ফি দিতে হয়না।

পিএইচডি গবেষণার ক্ষেত্রে সুইজারল্যাণ্ডে যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। ইউরোপের অন্য দেশগুলোর মতো ভাষাগত সমস্যাও সেখানে কম। ভালোভাবে প্রস্তুতি নিলে দেশটিতে, উচ্চশিক্ষার জন্য যাওয়া খুব একটা কঠিন নয়।

বাংলাদেশের শিক্ষার্থীরা সুইসারল্যান্ড থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের ভাবমূর্তি উজ্জল করবে, এমন প্রত্যাশা করছেন প্রবাসী শিক্ষার্থীরা।

নাসির উদ্দিন, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button