বিশ্ববাংলা

অভিবাসন আইন ভঙ্গকারী পাঁচ বাংলাদেশির তথ্য চেয়েছে মালয়েশিয়া

অভিবাসন আইন ভঙ্গের দায়ে, পাঁচ বাংলাদেশিসহ ৬ জনের বিষয়ে তথ্য দেয়ার আহ্বান জানিয়েছে, মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এই পাঁচ বাংলাদেশি হলেন, সোহেল শেখ, আরিফুল হক সায়েম, সুমাইয়া আকতার কনিকা, মোহাম্মদ লোকমান ও মোহাম্মদ রাসেল হোসেন।

স্থানীয় সময় শুক্রবার পাঁচ বাংলাদেশিসহ, ৬ জনকে খোঁজার জন্য, স্থানীয় গণমাধ্যমসহ মালয়েশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয়, তাদের ছবি প্রকাশ করে খোঁজ দিতে, বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়াও মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের অফিসিয়াল পেইজে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, মালয়েশিয়ার অভিবাসন আইন এর আওতায় দেশটির  ইমিগ্রেশন আইনের অধীনে, বেশ কয়েকটি মামলা-মোকদ্দমার ক্ষেত্রে আদালতে বিচারের উদ্দেশ্যে, এদের তথ্য সরবরাহ করতে সহায়তা করার জন্য, জনসাধারণের কাছে সন্ধান চাইছে কর্তৃপক্ষ।

উল্লেখিত ব্যক্তিদের অবস্থান সম্পর্কে কোন তথ্য জানা থাকলে, অভিবাসন কর্তৃপক্ষকে অফিস চলাকালে ফোন দিয়ে জানানোর আহবান জানানো হয় বিবৃতিতে।

সংশ্লিষ্ট খবর

Back to top button