দেশবাংলা
শিমুলিয়া-কাঁঠালবাড়িতে অনির্দিষ্টকাল ফেরি বন্ধ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে নাব্য সংকটে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে কবে নাগাদ ফেরি সচল হবে তা নিশ্চিত করতে পারেনি ঘাট কর্তৃপক্ষ।
এদিকে নাব্য ফেরাতে লৌহজং টার্নিং চ্যানেলে চলছে ড্রেজিং। ৯ দিন বন্ধ থাকার পর সীমিত চালুর দুদিনের মাথায় ফেরি আবার বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ ঘাট ব্যবহারকারীরা।
ঘাট র্কতৃপক্ষ জানান, চ্যানেল সচলের চেষ্টা চলছে। এ রুটের ১৭টি ফেরির চারটি অন্যত্র পাঠানো হয়েছে। বাকি ১৩টি অলস বসে আছে।
অন্যদিকে, অনেকে গাড়ি রেখে ঝুঁকি নিয়ে লঞ্চ-স্পিড বোটে করে পদ্মা পার হচ্ছেন। আবার অনেকে ফিরে যাচ্ছেন। তবে পণ্যবাহী ট্রাক চলাকরা ঘাটেই অপেক্ষায় রয়েছেন।



