
স্থানীয় সরকার সিটি করপোরেশন সংশোধন আইন-২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এর অনুমোদন দেয়া হয়।
সোমবার ভার্চুয়াল কেবিনেট সভায়, গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা যোগ দেন। পরে কেবিনেট বৈঠকের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিসভায় বাংলাদেশ বিমান করপোরেশন রহিত করণ আইন-২০২০ এরও খসড়ায় অনুমোদন দেয়া হয় বলে জানান তিনি। এছাড়া প্রতিবছর ৮ আগস্ট বেগম ফজিলাতুন-নেছা মুজিবের জন্মবাষির্কী উদযাপনের প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।



