বিশ্ববাংলা

ইকোসক’র নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

বাংলাদেশ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ইকোসক)’র নির্বাহী বোর্ডের ২০২১-২৩ মেয়াদে সদস্য নির্বাচিত হয়েছে। বাংলাদেশ ৫৪ ভোটের মধ্যে ৫৩ ভোট পেয়েছে। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে মাত্র একটি সদস্য দেশ ভোট দানে বিরত থাকে।

আগামী ১ জানুয়ারি ২০২১ থেকে নব-নির্বাচিত নির্বাহী বোর্ড কাজ শুরু করবে। ৫৪ সদস্য বিশিষ্ট ইকোসক’এর আটটি অঙ্গ সংস্থার এই নির্বাচন জাতিসংঘ সদর দফতরে সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের অগ্রযাত্রা এবং জাতিসংঘের সংস্থাসমূহ ও তার কার্যনির্বাহী বোর্ডসমূহের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কারণে বাংলাদেশ সুদৃঢ় উত্তরাধিকার, বিশ্বাস ও আস্থার যে সম্পর্ক অর্জন করেছে এ বিজয় তারই বহিঃপ্রকাশ।

বাংলাদেশ বর্তমানে ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সদস্য।

সংশ্লিষ্ট খবর

Back to top button