
করোনা সঙ্কট ও মহামারির কারণে যেসব চাকরি প্রার্থীদের বয়স ৩০ পেরিয়েছে তাদের বয়সসীমায় পাঁচ মাসের ছাড় দেয়ার নির্দেশ দিয়েছে সরকার।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চাকরি প্রত্যাশীদের বয়সীমায় ছাড় দেয়ার এ সুযোগ দেয়া হচ্ছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি জানান, করোনা মহামারির কারণে গেল ২৫ মার্চ যেসব প্রার্থীদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে আগস্ট পরবর্তী সময়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা আবেদনের সুযোগ পাবেন।



