প্রধানমন্ত্রীবাংলাদেশ

প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহবান

সম্পদের যথাযথ ব্যবহার এবং প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সরকারের মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, যেকোনো দুর্যোগ মোকারিলা করেই এগিয়ে যাবে দেশ; সরকারের দেয়া প্রণোদনার কারণে দেশের অর্থনীতি সচল রয়েছে।  
সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সরকারের মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় জনগণই সরকারি সম্পদের মূল মালিক উল্লেখ করে সরকারি কার্যক্রমে সচ্ছতা ও জবাবদিতিতা নিশ্চিতে প্রত্যেকটি মন্ত্রণালয়কে নিজস্ব পরিকল্পনা নিয়ে শুদ্ধাচার বাস্তবায়নের নির্দেশ দেন সরকারপ্রধান।শেখ হাসিনা বলেন, জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তুলতে কাজ করছে সরকার।

মহামারী সংকটেও দেশের অর্থনীতি সচল রাখতে নানা উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে , সরকার প্রধান আরও বলেন- দুর্যোগ আসবেই, সে দুর্যোগকে মোকাবিলা করেই সবাইকে এগিয়ে যেতে হবে।

এ সময়, ৫১ টি মন্ত্রণালয় বা বিভাগ, ৩৪৪ টি দপ্তর, ১৬ হাজার ৬৩৫টি মাঠ পর্যায়ের অফিস এবং ৪৫টি সরকারি বিশ্ববিদ্যালয়সহ মোট ৫৭ হাজার ৭৫টি সরকার দপ্তর বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিতে সাক্ষর করে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button