আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসাম রাজ্যে একটি মসজিদ উচ্ছেদের আগে ভেতরে বসে কান্নাকাটি ও মোনাজাত করতে দেখা গেছে কয়েকজন মুসলিম নারীকে। মসজিদটি রক্ষার আকুতি জানিয়ে তাদের এমন আবেগঘন মুহূর্তের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে শেষ পর্যন্ত উচ্ছেদ অভিযান থেকে রক্ষা পায়নি স্থাপনাটি।
রোববার আসামের ধুবড়ি জেলার গৌরীপুর-আলমগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। পরে প্রশাসনের উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে মসজিদটি ভেঙে ফেলা হয়।
প্রকাশিত তথ্য অনুযায়ী, মসজিদটি গুঁড়িয়ে দেওয়ার ঠিক আগমুহূর্তে কয়েকজন মুসলিম নারী সেখানে অবস্থান নেন। এ সময় তাদের কান্নায় ভেঙে পড়তে এবং মসজিদটি রক্ষার জন্য মোনাজাত করতে দেখা যায়। প্রিয় ধর্মীয় স্থাপনাটি হারানোর আশঙ্কায় সেখানে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।
তবে নারীদের কান্না ও প্রার্থনার মধ্যেই শেষ পর্যন্ত মসজিদটি ভেঙে ফেলে কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযানের এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
সূত্র: ইয়েনি শাফাক



